আশুলিয়ার চাঁনগাঁও এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ
মোঃ আল আল আমিন সরকার (রিপোর্টার)ঢাকা:
সাভারের আশুলিয়ার চাঁনগাঁও এলাকা থেকে মোঃ সোলাইমান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, গত ২৩ জুন মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে সে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
নিখোঁজ কিশোর মোঃ সোলাইমানের পিতা মোঃ রুবেল মিয়া এবং মাতা মোছাঃ সুলতানা। তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার কুড়িকানিয়া গ্রামে। বর্তমানে তারা আশুলিয়ার চাঁনগাঁও এলাকার মন্ডলপাড়ায় মোতালেবের ভাড়া বাসায় বসবাস করছেন।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ সোলাইমানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।