উত্তরখান শাহ কবির (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা ১৮ আসনের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন এর গণ সংযোগ শুরু।
এস এম বাবু (উওরা)প্রতিনিধিঃ
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যারা সাধারণ মানুষের সেবা করবেন, তাঁদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। গত ৩৮ বছর যাবৎ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের '' পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেলথ কার্ড দেওয়া হবে। ১৮ মাসে সারা দেশ থেকে দেড় কোটি মানুষকে আমাদের চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
মানবিক একটি সুন্দর বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করে জাহাঙ্গীর হোসেন আরো বলেন আমরা কখনো মানুষের দুর্ভোগের কারণ হবো না, আমাদের নেতা রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বলেছেন সুন্দর ও মানবিক একটি সুন্দর বাংলাদেশ করতে হলে মানুষের জনদুর্ভোগের কারণ হওয়া যাবেনা।
উত্তরখান থানা বিএনপি'র সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে প্রচারে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব জনাব মোহাম্মদ মোস্তফা জামান, যুগ্ন আহ্বায়ক আফাজ উদ্দিন সহ উত্তরখান দক্ষিন খান বিমানবন্দর খিলখেত ও তুরাগের নেতাকর্মীরা।