এমপি শামীম তালুকদার এর দিকনির্দেশনায় সরিষাবাড়ীতে নদীভাঙন অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রধান
রাসেল মন্ডল সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
১৪১জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম-এর দিকনির্দেশনায় ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের নদীভাঙন কবলিত প্রায় ১০০ পরিবারকে মানবিক সহায়তা (সরকারি জি আর শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। এই সব খাবার পেয়ে নদী ভাঙ্গন এলাকার মানুষ স্থানীয় এমপি মোঃ ফরিদুল কবির শামীম তালুকদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এবং স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
শুকনো খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুম মিয়া এবং সরিষাবাড়ী ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ মকবুল হোসেন।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।