গরমে ভোগান্তি বেড়েছে পানি সংকট
মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ
বৈশাখের তীব্র গরমের মধ্যে তুরাগের বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। ৫৪ নং ওয়ার্ড কামারপাড়া, ভাটুলিয়া, নয়ানীচালা এলাকায় অনেক স্থানে ভাড়াটিয়াদের পানির জন্য ছোটা ছুটি করতে দেখা যায়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে পানির সংকট দেখা যায়। এমন পরিস্থিতি মাঝে মধ্যোই হয়, তবে কিছু জায়গায় এই সমস্যার সমাধান হলেও এখনও অনেক জায়গায় পানির সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা।
নয়ানীচালা এলাকার বাসিন্দা উম্মে সালমা সারা। তিনি বলেন আমরা সারাদিন গার্মেন্টসে কাজ করি, বাসায় এসে যদি পানি না পাই তাহলে কেমনডা লাগে বলেন। রান্নাবাড়া করবো গোসল করবো টয়লেটে যাওয়ার পানি তাও নাই।
তবে ভাটুলিয়া চৌরাস্তা ইকোপ্রিন্টের মালিক মোঃ আনোয়ার সাহেব,অত্যান্ত দয়ালু মানব সেবক। তিনি তার কারখানার পাশে, রাস্তায় চলাচল কারী পথচারীদের জন্য একটি পানির কল দিয়েছে। সেখানে এলাকার দোকানদার ও বিভিন্ন বাড়ীর ভাড়াটিয়ারা লাইনে দাঁড়িয়ে পানি নিতে দেখা যায়।
স্থানীয় এক বাড়ীওয়ালা জানিয়েছেন, আগে আমরা টিওবয়েলের পানি ব্যবহার করতাম। এখন আর কোন বাড়ীতে টিওবয়েল নাই, পুরো এলাকায় ওয়াসার পানির ওপর নির্ভরশীল। ওয়াসার পানি যদি সসমস্যা করে তাহলে বিপদ, কারণ পানি ছাড়া বাসায় রান্নাবাড়া গোসল কাজকর্ম সব অচল। তাই যেদিন পানি থাকবে না কর্তৃপক্ষ যেন আগেই এলাকা বাসীকে জানিয়ে দেয় তাহলে সবাই ব্যবহারের জন্য পানি ধরে রাখতে পারবে।