তারাগঞ্জ থানায় নতুন ওসি - ইজার উদ্দিন
আব্দুর রহিম রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: ইজার উদ্দিন। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি তারাগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সেবায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তারাগঞ্জ উপজেলাতে যেকোনো ধরনের অপরাধ দমনে তারাগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা সোচ্চার আছে।
যারা মাদক ব্যবসা করে ও মাদক সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন (ওসি) ইজার উদ্দিন ৷ এদিকে তারাগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করায় বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম এর পক্ষ থেকে অভিনন্দন ৷