তিতুমীররস্থ কলেজ জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হৃদয় ও সাধারন সম্পাদক সৌরভ খান নির্বাচিত
রাসেল মন্ডল জামালপুর জেলা প্রতিনিধিঃ
তিতুমীরস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মেলান্দহ উপজেলার ১০ ঝাউগড়া ইউনিয়নের কৃতি সন্তান রাশেদুজ্জামান হৃদয় এবং সরিষাবাড়ীর ১ নং সাতপোয়া ইউনিয়ন পরিষদের কৃতিসন্তান সৌরভ খান।
সরকারি তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুজ্জামান হৃদয়কে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার(২১ ফেব্রুয়ারি ) তিতুমীর কলেজে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও আল-আমিন শেখকে সিনিয়র সহ-সভাপতি, সাইফুল ইসলাম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, মিনহাজ উদ্দিনকে দপ্তর সম্পাদক, শাওন আহমেদ শ্রাবণকে প্রচার সম্পাদক, এফ এম ফাহিমকে অর্থ সম্পাদক এবং আতিয়া সুলতানাকে ছাত্রী বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে।
তিতুমীরস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক সৌরভ খান বলেন, জামালপুর জেলার অসংখ্য শিক্ষার্থী তিতুমীর কলেজে পড়াশোনা করছেন। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত যেকোনো প্রয়োজন পড়ে। এ সব প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের জন্য জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।