1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

ধনবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ধনবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি:

কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। উপজেলায় কেন্দ্র ও উপকেন্দ্র মিলিয়ে মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো—সরকারি ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, মমতাজ আলী উচ্চ বিদ্যালয় (দাখিল কেন্দ্র)।

এ বছর ধনবাড়ী উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল সহ আংশিক ফেল করা শিক্ষার্থী মিলিয়ে মোট ২,৫৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১,৪৬১ জন এবং ছাত্রী ১,১২৮ জন। আজকে পরিক্ষার্থী ছিলেন ২১০১ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২,০৫১ জন এবং অনুপস্থিত ছিলেন ৫০ জন শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেন এবং মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহের অপচেষ্টা থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো ধরনের ভিড় বা যানজট দেখা যায়নি; অভিভাবকরা নির্ধারিত সীমার বাইরে অবস্থান করেন।

সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর