1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ এম  আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যক্ষ এম  আজিজুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধনবাড়ী উপজেলা সহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অধ্যক্ষ  এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি। অধ্যক্ষ এম  আজিজুর রহমান  তার  শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি এবং  ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তির বার্তা বয়ে আনে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্রতা মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

 বাংলাদেশ জাতীয়তাবাদীদলের  দুঃসময়ে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।জানা যায়,১২ ফেব্রয়ারী ২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচন সহ দলীয় কার্যক্রমে তিনি বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।  তিনি  বলেন, দীর্ঘ ১৭ বছরের সংকটময় সময় অতিক্রম করে দেশ আজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে।

এই পরিবর্তনের ধারাবাহিকতায় একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সংঙ্গে আরোও জানা যায় যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ দরদী তারেক রহমান এবং টাঙ্গাইল ১ আসনের এমপি এবং মাননীয় মন্ত্রী জননেতা স্বপন ফকিরের প্রতিটি আদেশ এবং নির্দেশ তিনি শত ভাগ বাস্তবায়নের চেষ্টা করেন।

একই সঙ্গে তিনি সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। ঈদ মোবারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর