বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ----সাব্বির আহমদ চৌধুরী
নিউজবাংলাএনবি ডেক্সঃ
বিদেশি বিনিয়োগ আকর্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি আরোও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সিলেটের কৃতি সন্তান সাব্বির আহমদ চৌধুরী।
দীর্ঘ দুই যুগ ধরে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি পরিচিত নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জানা গেছে, ৪ জুন ভোরে তিনি বাংলাদেশে পৌঁছান। প্রায় চার সপ্তাহের এ সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়া বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তিনি নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ পেশাজীবীদের সঙ্গে বৈঠক ও আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে তিনি গুরুত্বারোপ করবেন।
সাব্বির আহমদ চৌধুরীর এই সফর দেশের বিনিয়োগ পরিবেশ, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন দৃষ্টিভঙ্গি ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।