1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সরিষাবাড়ীতে এলাকা বাসির উদ্যোগে আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন।

রাসেল মন্ডল সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

সরিষাবাড়ীতে এলাকা বাসির উদ্যোগে আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন।

​রাসেল মন্ডল সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পতিত ফ্যাসিস্টের দোসর, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ জনগণের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়ন এর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়াসহ এলাকাবাসী।

এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,বর্তমানে আওয়ামী সরকার পতনের পরেও ফ্যাসিবাদের দোসররা এখনও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যদি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর