
সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস -২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাসেল মন্ডল সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ এবং ঋণ প্রদানের চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার।
এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুফলভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।