সরিষাবাড়ীতে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ
রাসেল মন্ডল স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ১৪১ জামালপুর -৪ মাননীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবির তালুকদার শামীমের ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরিপ্রাপ্ত অসচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে একজনকে ৮ হাজার ৫০০ ও ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে ৭ হাজার করে মোট এক লাখ ৮৩ হাজার ৫০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সরিষাবাড়ী প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।