1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

বিএনপির সাবেক সদস্য সচিব লাকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর ছাত্রদলের দোয়া

আব্দুর রহিম রংপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

বিএনপির সাবেক সদস্য সচিব লাকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সদর ছাত্রদলের দোয়া

আব্দুর রহিম রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলার বিএনপির সাবেক সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকু প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর সদর ছাত্রদলের আয়োজনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ৷ গতকাল বৃহস্পতিবার রংপুর সদর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ মিলন মিয়া উদ্যোগে খলেয়া ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মরহুম আনিছুর রহমান লাকু প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার ৷

আরোও উপস্থিত ছিলেন গংগাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয় সম্পাদক মারিফুল ইসলাম ও খলেয়া ইউনিয়ন ছাত্রনেতা মোঃ রহমতুল্লাহ, তাওহীদ হাসান, শামিম সহ অনেক নেতাকর্মীরা ৷ সদর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ মিলন মিয়া বলেন মরহুম আনিছুর রহমান লাকু ছিলেন একজন সৎ, নির্ভীক ও আদর্শবান মানুষ। কাজের প্রতি ছিলেন দায়িত্বশীল, নিষ্ঠাবান ও পরিশ্রমী।

তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন সাহায্য করতেন নিঃস্বার্থভাবে।স্মরণসভা শেষে মরহুম আনিছুর রহমান লাকুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর