1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে– কালীগঞ্জে ফজলুল হক মিলন

মোঃ আলমগীর মোল্লা কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পঠিত

একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে– কালীগঞ্জে ফজলুল হক মিলন

মোঃ আলমগীর মোল্লা কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, নিঃসন্দেহে একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ এ সময় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।

শনিবার (২১ শে ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন- উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার- সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু- বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর হক

ফজলুল হক মিলন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস। তিনি আরও বলেন, “একুশের চেতনা আমাদের নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দেয়।আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক- প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান- সমবায় অফিসার মো. আসাদুজ্জামান- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ- জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম,পল্লী বিদ্যুতের ডিজিএম মো আক্তার হোসেন

আলোচনা সভার সঞ্চালনা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা।

নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কালীগঞ্জ প্রেস ক্লাব সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর