1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

বাগেরহাট জেলা চ্যাম্পিয়ন চিতলমারী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল

নাছিম মৃধা, জেলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭১ বার পঠিত

বাগেরহাট জেলা চ্যাম্পিয়ন চিতলমারী অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল

নাছিম মৃধা, জেলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট অনূর্ধ্ব-১৪ ২০২৬” টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় চিতলমারী ও মোড়েলগঞ্জ উপজেলা দল। রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চিতলমারী উপজেলা দল জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

১১ মে ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চিতলমারীর খেলোয়াড়রা শুরু থেকেই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। বিশেষ করে আলী মাহমুদ নোবেল অসাধারণ বোলিং করে ম্যাচে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি “ম্যান অব দ্যা সিরিজ”, “ম্যান অব দ্যা ম্যাচ” ও “সেরা বোলার” নির্বাচিত হন। টুর্নামেন্টে তিনি মোট ১০টি উইকেট লাভ করে সবার নজর কাড়েন।

জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর চিতলমারী উপজেলা দলকে বরণ করে নেয় বাগেরহাট জেলা স্টেডিয়াম। খেলোয়াড়দের এই সাফল্যে পুরো চিতলমারী উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, অফিসার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক নেতা এম. এ সালাম সাহেব এবং চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
চিতলমারী উপজেলা দলের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের কোচ শ্রদ্ধেয় বিন্দু সাহেব। তার কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় দলটি চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যায়।

এছাড়াও চিতলমারী সরকারি এস.এম মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক গৌতম মালাকার-এর অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উল্লেখ্য, চিতলমারী সরকারি এস.এম স্কুলের প্রায় ১০ জন শিক্ষার্থী-খেলোয়াড় এই দলে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছে।

ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিতলমারীর এই ঐতিহাসিক অর্জন আগামী দিনে তরুণ ক্রিকেটারদের আরও অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর