1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

ভূমি অফিসে হয়রানি নয়, মিলবে দ্রুত সেবা — দিল আফরোজ

ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

ভূমি অফিসে হয়রানি নয়, মিলবে দ্রুত সেবা — দিল আফরোজ

ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধিঃ

ভূমি অফিসে হয়রানি নয়, দ্রুত ও দালালমুক্ত সেবা নিশ্চিত করতে কাজ করবেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১২ মে ২০২৬) ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকরা নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জনসেবা নিশ্চিতকরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দিল আফরোজ। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি এস. এম. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মদ রাজু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক পলাশ ইসলাম, সোহাগ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ধনবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা সবসময় অব্যাহত থাকবে। পাশাপাশি উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে নবাগত কর্মকর্তার কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর