1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন, কুল্লা ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা

মি. সিমরান স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন, কুল্লা ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা

মি. সিমরান স্টাফ রিপোর্টারঃ

বিশ্বব্যাপী পালিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ইস্ট ধামরাই সিআরসি, কুল্লা ইউনিয়নে ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা। “প্লাস্টিক দূষণ মোকাবেলা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “সবাই মিলে গড়বো দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ” স্লোগানে পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশের বর্তমান সংকট, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ) ইস্ট ধামরাই সিআরসির ডিএফ ঝরনা সরকার। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা শুধু একটি দিবসের বিষয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের দায়িত্ব। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ওয়ার্ড মহিলা মেম্বার মরিয়ম বেগম ও রোজিনা খানম। তারা বলেন, পরিবেশ রক্ষায় নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবার থেকেই সচেতনতার চর্চা শুরু হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বয়সী সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। প্রায় ২২৫ জন মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমান সময়ের অন্যতম বড় পরিবেশগত চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবেলায় ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে।

অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষায় সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন |

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর