
মধুপুরের অরণখোলা ইউপি নির্বাচনে—দলীয় টিকেট চান লাল মিয়া মেম্বার
মেহেদী হাসন বকুল মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় টিকেট চান সাবেক ইউপি সদস্য মো. লাল মিয়া মেম্বার। পাহাড়িয়া এলাকা অভূষিত অরণখোলা ইউনিয়নটি শালবন ঘেরা। বৈচিত্র্যময় ইউনিয়ন। এ ইউনিয়নে মুসলিম, গারো সম্প্রদায় ও কোচদের বসবাস রয়েছে। এ ইউনিয়নটি বিভক্তির আগে বুহত্তর অরণখোলা ইউনিয়ন পরিষদের তিনি সদস্য ছিলেন।
লাল মিয়া মেম্বার জানান, তিনি বৃহত্তর অরণখোলা ইউনিয়ন পরিষদে ২০১১ সাল থেকে ২০১৭ পর্যন্ত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে । ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করা এ মানুষটি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড় ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান।
তিনি টেলকি ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের টানা তিন বারের নির্বাচিক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বন বিভাগের জাতীয় উদ্যানের কো- ম্যানেজমেন্ট কমিটি( সিএমসি)’র সভাপতি। এ ছাড়াও তিনি টেলকি কুলি শ্রসিক ইউনিয়নে দীর্ঘ ২৫ বছর যাবত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শ্রমিদের সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। মুসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহসভাপতি ও এবতেদায়ী মাদরাসার সভাপতি হিসেবে রয়েছে।
লাল মিয়া মেম্বার আরো জানান, দল তাকে মনোনয়ন দিলে জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি অরণখোলাকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মাদক,সন্ত্রাস,চাঁদাবাজা,দখলবাজ মুক্ত একটি ইউপি বিনির্মানে এগিয়ে যাবেন। জনগনের মতামত কে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করেবেন।
তিনি আরো জানান, এ ইউনিয়নে মুসলিম গারো কোচসহ সকলের ধর্মীয়, শিক্ষা, সাংস্কৃতিক উন্নয়নে টেকসই পরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য জনগনকে সাথে নিয়ে এগিয়ে যাবে। পরিষদের গ্রাম আদালত নিয়মতিকরণসহ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি সাসাজিক নিরাপত্তা বেস্টনির আওতায় বয়স্ক ভাতা বিধবা ভাতাসহ সকল কার্যক্রম জনগনের মতামতের ভিত্তিতে ইউনিয়ন কে এগিয়ে যাওয়ার পরিকল্পনার তোলে ধরেন।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অরণখোলা ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী,,,