1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি স্বপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি স্বপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এতে ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপনকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকারবলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম কে সচস্য সচিব ও সুমন মিয়া কে অভিভাবক প্রতিনিধি ও আসমাউল হোসনা কে শিক্ষক প্রতিনিধি করা হয়।

নতুন এডহক কমিটির সভাপতি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম স্বপন জানান, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষক হচ্ছেন শিক্ষার্থীর আদর্শ। সময় মতো শ্রেণিকক্ষে উপস্থিতি, নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং আধুনিক শিক্ষাপদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। একজন শিক্ষার্থী নিয়মিত ক্লাস না করলে তার শিক্ষাজীবনে ঘাটতি তৈরি হবেই। তাই বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবক তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।পরীক্ষার ফল প্রকাশের সময় সন্তানের খোঁজ নিলে হবে না। সন্তান কখন পড়ছে, কী পড়ছে, কার সঙ্গে মিশছে, মোবাইল ও ইন্টারনেট কীভাবে ব্যবহার করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ।

মোবাইল ও ইন্টারনেটকে আমরা শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর সমন্বয়ে ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপনের হাত ধরে বি,বি,জি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও শৃঙ্খলায় সুনামের শীর্ষ শিখরে পৌঁছবে বলে আত্মবিশ্বাস এলাকাবাসীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর