1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

অপরাধ নির্মূলে ডিএমপি লালবাগ জোন কামরাঙ্গীরচর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আনোয়ার হোসেন কামরাঙ্গীরচর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

অপরাধ নির্মূলে ডিএমপি লালবাগ জোন কামরাঙ্গীরচর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আনোয়ার হোসেন কামরাঙ্গীরচর প্রতিনিধিঃ

১৯ মে ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরাধ দমন, মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর লালবাগ জোনের আওতাধীন কামরাঙ্গীরচর থানা-র উদ্যোগে সাধারণ জনগণ ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তালেবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম ফারুক এবং সঞ্চালনা করেন শেখ লুৎফর রহমান।

অনুষ্ঠানে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন। বক্তারা মাদক, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য প্রদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম রসূল শামীম, শহিদুল হক, জহিরুল ইসলাম, মাহমুদ উল্লাহ মাহমুদ, এস এম সায়েম, কামাল হোসেন, হাজী মনির হোসেন, মোঃ ইমরান হোসেন মাসুম এবং মোঃ কামরুল ইসলাম রাকিব।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে এলাকাবাসীর পাশাপাশি পুলিশকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর