1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত

গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে, আর তার চাচার নাম মো. মনির হোসেন (৩০)। মনসুর ও মনির সৎ ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির একজন চিহ্নিত মাদকসেবী এবং দীর্ঘদিন ধরে মনির ও তার সৎ ভাই মনসুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক কলহও তাদের মাঝে ছিল। ঘটনার দিন সকালে মনির বাড়িতে অশান্ত আচরণ করছিলেন। তিনি দা নিয়ে নিজের ছেলেকে মারতে গেলে, রিফাত বাধা দিতে যান।

এ সময় মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে রিফাতকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর