1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

দেলদুয়ারে জিও ব্যাগে ভাঙনরোধ সড়ক পূন:নির্মানের ব্যবস্থায় স্বস্তি

মোঃ শাহীন মিয়া দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পঠিত

দেলদুয়ারে জিও ব্যাগে ভাঙনরোধ সড়ক পূন:নির্মানের ব্যবস্থায় স্বস্তি

মোঃ শাহীন মিয়া দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে জিও ব্যাগ স্থাপন করে নদী ভাঙনরোধ করায় একটি বিধ্বস্ত সড়কের পূন:নির্মাণের ব্যবস্থা সুগম হয়েছে। এতে ওই অঞ্চলের অন্তত ৭টি গ্রামের সুবিধাভোগী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এলেংজানী নদী। ওই নদীর তীর ঘেষে এলাচিপুর নামক স্থান থেকে টুকচানপুর গামী একটি সড়ক। প্রতি বছরই বর্ষা মৌসুমে সড়কটির প্রায় ১০০ মিটার জায়গা ধসে যায়। কোনো রকম দায়সারা সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়। চলতি বর্ষা মৌসুমে ওই স্থান একেবারেই ধসে পড়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়ালকে অবহিত করেন। পরে এ নিয়ে ওই এলাকায় এক মতবিনিময় সভা করেন সাংসদ। সভায় ভাঙনরোধ করে সড়ক পূন:নির্মানের প্রতিশ্রুতি দেন তিনি। সে মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কবলিত স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের ব্যবস্থা করা হয়েছে। জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করে সড়কটি পূন:সংস্কারের পথ সুগম হওয়ায় এলাকাসী স্বস্তি প্রকাশ করেছেন।

ফাজিলহাটী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছরই সড়কটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতো। কিন্তু কেউই এ ব্যপারে এগিয়ে আসেননি। আমাদের এমপি রবিউল আওয়াল লাভলু মহোদয় আমাদের ভোগান্তির কথা চিন্তা করে পাশে এসে দাড়ান এবং ৩দিনের মধ্যেই জিওব্যাগ ফেলে রাস্তাটি পূণ:নির্মানের ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

টুকচানপুর গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, ইতিপূর্বে এখানে সংস্কার কাজ হয়েছে কিন্তু কাজ ভালো হয় নাই। তবে বর্তমান সরকারের ব্যবস্থাপনায় যে কাজটি হয়েছে তা অত্যন্ত টেকসই ও সন্তোষজনক।

ফাজিলহাটি গ্রামের সমাজসেবক মামুন মিয়া বলেন, আমাদের এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এমপি মহোদয় দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমারা আশা করবো তিনি ধারাবাহিক ভাবে এ এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর