1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

ধনবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে

নিউজ বাংলা ডেক্স:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

ধনবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে

নিউজ বাংলা ডেক্স:

টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রয়ারী রাতে ধনবাড়ী পৌর এলাকার জিগাতলার জনৈক হাসিবুল হাসান লিখনের বাসায় এ ঘটনা ঘটেছে। রোববার ১৫ ফেব্রয়ারী থানায় চার জনের নাম উল্লেখ করে এ ঘটনায় মামলা হয়েছে।

হাসিবুল হাসান লিখন জানান, ওইদিন রাত সাড়ে নয়টার পর তার শ্বশুরবাড়ি থেকে ফিরে জিগাতলাস্থ ‘সিদ্দিক টাওয়ার’র ৩য় তলায় নিজ বাসায় প্রবেশ করার পরপরই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪ জন চিহ্নিত সন্ত্রাসী সেখানে অনাধিকার প্রবেশ করে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আলমারির চাবি কেড়ে নিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং একটি মোটরসাইকেলের স্মার্ট কার্ড লুটে নেয়। এই ঘটনায় মামলা (মামলা নং-৬) দায়ের করা হয়েছে।

মামলায় তিনি ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা সুজন ওরফে খুর সুজন (৩০), লিমন মিয়া (৩০), মনিরুজ্জামান বাবলা (৪০) ও জাহিদুল ইসলাম মিল্টন (৪২) কে আসামী করেছেন। মামলা করেও তিনি ঝুঁকির মধ্যে আছেন বলে জানিয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন । মামলা তদন্তের দায়িত্ব আছেন উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন।
সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম জানান, বাদী ভয়ে মামলা করতে সাহস পাননি। সদ্য নির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন অবগত হয়ে অভয় দিয়ে পুলিশকে মামলা রুজু করে আসামী ধরার পরামর্শ দিয়েছেন।

এএসপি আরও জানান, অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর