1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

ধনবাড়ীতে ভুয়া ফেইসবুকে ফেইক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি..

সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী,টাঙ্গাইলঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

ধনবাড়ীতে ভুয়া ফেইসবুকে ফেইক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি..

সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী,টাঙ্গাইলঃ

ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ’ নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে ছবি-তথ্য ও বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মানবাধিকার কমিশনের উপজেলা শাখারর সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী।

শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে “ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ” নামে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় সাধারন ডায়রি করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুস সালাম সিদ্দিক।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক হাফেজ খাইরুল ইসলাম মুন্সী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম ‘ধনবাড়ী নিউজ

https://www.facebook.com/share/1DVkX3KDoQ/?mibextid=wwXIfr ও আমাদের ধনবাড়ী সংবাদ’ https://www.facebook.com/share/17QKLte8tL/?mibextid=wwXIfr নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আমার সম্মান নষ্ট করার জন্য AI দিয়ে ছবি তৈরি করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার ও মানহানি করছে কে বা কারা। বিষয়টি আমার নজরে আসলে দ্রুত ধনবাড়ী থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করি, যার জিডি নং৮৮৩”। আমি এর তীব্র নিন্দা জানাই। আশা করছি পুলিশ দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনবেন। তিনি আরও বলেন, ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুস সালাম সিদ্দিক ফেসবুকে ভুয়া আইডি খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর