
নিখোঁজ সংবাদ :
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের বিশনাইপাল গ্রামের সুমি খাতুন নামের এক নারী নিখোঁজ হয়েছে। তার বয়স ২৮ বছর। গত ২৯ মে ২০২৬ খ্রি রোজ শুক্রবার বাসার সামনে থেকে নিখোঁজ হয়। সে দুই সন্তানের জননী। তার গায়ের রঙ ফর্সা। কালো চুল লম্বা, তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন আনুমানিক ৬৫ কেজি। তার স্বামী মো. বিল্লাল হোসেন। সে মধুপুর সাবরেজিস্টি অফিসের দলিল লেখক। তার আত্মীয় স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছে না। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে তার স্বামী ও বাবার বাড়ির স্বজনরা। তার বাবার বাড়ি কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে। তার বাবার নাম আব্দুস ছাত্তার, মায়ের নাম আছম বেগম। স্বামীর নাম বিল্লাল হোসেন, বাবার নাম দুদু মিয়া।
এ ব্যাপারে তার স্বামী মধুপুর থানায় জিডি করেছে। জিডি নং ১৫২, তারিখ ০৩.০৬.২০২৬ খ্রি.। মধুপুর থানা, মধুপুর, টাঙ্গাইল।
যদি কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ এ নারীর সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
মো. বিল্লাল হোসেন, দলিল লেখক, মধুপুর সাবরেজিস্টি অফিস, টাঙ্গাইল, মোবাইল : ০১৭২২৯৩৫৩৪৯
আব্দুস ছাত্তার, চাপাইদ, মধুপুর, টাঙ্গাইল।
মোবাইল ০১৭২৯৩০০৬৯৪