1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

নেত্রকোনায় হাওরে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল, ক্ষতিগ্রস্তদের পাশে ডেপুটি স্পিকার

মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

নেত্রকোনায় হাওরে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল, ক্ষতিগ্রস্তদের পাশে ডেপুটি স্পিকার

মোঃ রাসেল আহমেদ নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার হাওরাঞ্চলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে যাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গত বৃহস্পতিবার তিনি কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়াবাড়ি খাসসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষকদের ক্ষয়ক্ষতি সরেজমিনে দেখে গভীর সমবেদনা জানান।

পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, হাওরাঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি। হঠাৎ বন্যার পানিতে ফসল তলিয়ে যাওয়ায় কেউ আংশিক ফসল পেলেও অনেকেই সম্পূর্ণ ক্ষতির মুখে পড়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার কৃষকদের সহায়তায় কাজ করছে। ইতোমধ্যে প্রশাসনের মাধ্যমে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদান দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, “আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকদের উৎপাদিত ফসল রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।”

তিনি হাওরাঞ্চলের বর্তমান দুরবস্থার জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ অঞ্চলের নদী-খাল খননে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার অবনতি ঘটেছে এবং সামান্য বৃষ্টিতেই হাওরাঞ্চল প্লাবিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর সহায়তার দাবি জানান।

হাওরের কৃষকদের স্বপ্ন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন এলাকাবাসী।

দুর্যোগে কৃষকের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর