
মধুপুর মাদক ও সামাজিক অপকর্মের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেহেদী হাসান বকুল , মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদক ও সামাজিক অপকর্মের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯ টায় মধুপুর পৌর শহরের টেংরি সিএনবি মোড়ে স্থানীয় এলাকাবাসী এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান।
এতে বক্তব্য রাখেন রানিয়াদ বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদীসহ আরো অনেকে ।
বক্তারা বলেন, মাদক ও সামাজিক অপকর্ম একটি কঠিন ব্যাধি। সকলে মিলে মাদকের ক্রেতা বিক্রেতা যে থাক না কেন, তাদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। মাদককে কোন ছাড় দেয়া হবে না। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে বাঁচাতে সকলে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এ সময় যুব সমাজ ছাত্র শিক্ষক ইমামসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।