1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

রাসেল মন্ডল সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সরিষাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি

রাসেল মন্ডল সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখা।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী পৌরসভার সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে গণতন্ত্র, উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের অগ্রগতি ও জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে হবে।

সমাবেশ ও বিজয় র‍্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর