
সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি
রাশেদুল ইসলাম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সরিষাবাড়ী পৌর শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, কেক কাটা, দোয়া মাহফিল ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ.কে.এম. ফয়জুল কবির তালুকদার (শাহীন) অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্যসচিব ওস্তাদ মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম (জি এস),উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল মিয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক রেজা ইমরান রাহুল সহ আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা যুবদলের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ।