1. admin@dailynewsbanglanb.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘাটাইলে অটোরিকশা-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, দুই হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুরের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম  সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

এম. শাহাবুদ্দিন ‎বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

এম. শাহাবুদ্দিন ‎বিশেষ প্রতিনিধিঃ

‎সরকারি রাজস্ব ফাঁকি ও দুই কর্মকর্তার উপর হামলার চাঞ্চল্যকর দুর্নীতির খবর প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে দুই সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

‎গাজীপুরের আলোচিত ও বিতর্কিত প্রতারক হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও নানা অনিয়মের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন । এই সংবাদ প্রকাশের পরেই প্রতিশোধ পরায়ণ হয়ে হাবিবের সিন্ডিকেট সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে এই মনগড়া ও মিথ্যা মামলা দায়ের করে।

এতে সাংবাদিক সমাজ মনে করছে, অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করার জেরে এই ধরনের গায়েবি মামলা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ ও কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।
‎
‎হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই মাঠে সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে অভিযুক্ত দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান এবং অ্যাডভোকেট মশিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করতেই পারেন। তাই বলে কোনোপ্রকার তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী করা কতটুকু আইনসিদ্ধ তা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সত্য প্রকাশ করায় কোনো সাংবাদিককে হয়রানি করা হলে পুরো সাংবাদিক সমাজ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
‎
‎জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দৃঢ় কণ্ঠে বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এই ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের একমাত্র কাজ। মিথ্যা মামলা বা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।”
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর