1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সাভারে চোরাই মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী চক্রের দুই জন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

সাভারে চোরাই মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী চক্রের দুই জন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

সাভার থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার, ল্যাপটপ ও ৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন সাভার সিমলিম টাওয়ার মার্কেটের ভেতর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে জালাল (৪০) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল হোসেন (২৫)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার সিমলিম টাওয়ার মার্কেটের অভিযানের সময় তাদের হেফাজত থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ১টি ল্যাপটপ, আইএমইআই নম্বর পরিবর্তিত ৯টি চোরাই মোবাইল ফোন, মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি ইকরামুল হোসেন এই চক্রের মূলহোতা। তাদের দলে ১০-১২ জন সক্রিয় সদস্য রয়েছে, যারা বাসস্ট্যান্ড ও রাস্তাঘাট থেকে মোবাইল চুরি এবং ছিনতাই করে জালালের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা প্রযুক্তির অপব্যবহার করে আইএমইআই নম্বর পরিবর্তন করে সাভার ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করে দিত।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর