1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সাভারে ডিবির পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভার প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

সাভারে ডিবির পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল, সাভার প্রতিনিধিঃ

সাভারে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেল তেঁতুলঝোড়ার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ইমান আলীকে গ্রেপ্তার করেন। অপর দিকে শনিবার ভোরের দিকে আমিনবাজার পাঁচগাছিয়া এলাকা থেকে ৩০০ পুড়িয়া হেরোইনসহ পেশাদার মাদক ব্যবসায়ী সজিবকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকার মাইনুউদ্দিনের ছেলে ইমান আলী (৩৮) ও সাভারের আমিনবাজার ইউনিয়নের চন্দ্র নারায়ণপুর এলাকার মজিবুরের ছেলে সজিব (২৫) ।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পৃথক স্থান থেকে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে প্ররণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর