1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে–জেলা প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

মোঃ আলমগীর মোল্লা গাজীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পঠিত

কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে–জেলা প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

মোঃ আলমগীর মোল্লা গাজীপুর জেলা প্রতিনিধিঃ

কালীগঞ্জে যেইভাবে উন্নয়নমূলক কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হয়নি। দীর্ঘ ১৭ বছর কালীগঞ্জে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি। কালীগঞ্জ ডাকবাংলোকে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। ডাকবাংলো থেকে কোনো ধরনের আয় আমাদের ছিল না। সরকার আয় থেকে বঞ্চিত হয়েছে। আমরা দৃষ্টিনন্দন কাজ করবো। মানুষের উপকার হয় এমন ধরনের কাজ করতে আমরা জেলা পরিষদ থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। এই বাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে। এরই মধ্যে আমরা কিছু কাজ শুরু করেছি। কিছু দিনের মধ্যে টেন্ডারের মাধ্যমে বাকি কাজগুলো করা হবে।

গতকাল শনিবার সকালে কালীগঞ্জ ডাকবাংলোর অবকাঠামো উন্নয়ন পরিদর্শনে এসে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল এগারোটায় তিনি কালীগঞ্জ ডাকবাংলোতে আসলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় নেতৃবৃন্দর সাথে বাংলোতে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে সংস্কারের অভাবে জরাজীর্ণ রুমগুলো পরিদর্শন করেন। মহিলা রেস্টরুম, ডাইনিং রুম, টয়লেট নতুন রুপে সংস্কার করার উদ্যোগ নেয়া হয়। উচু করে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে বাংলোকে সৌন্দর্যবর্ধন করতে প্রশাসনকে তাগিদ দেন প্রশাসক ইশরাক আহমদ চৌধুরী।

এই সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য মো. রুহুল আমিন মোল্লা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর