
রাজশাহী প্রধান প্রকৌশলী দপ্তর ঘিরে বিতর্ক- চিফ ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে পরিকল্পিত ষড়যন্ত্রের আভাস
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীতে প্রধান প্রকৌশলী দপ্তরকে ঘিরে চিফ ইঞ্জিনিয়ার আবু আহম্মেদ মাসুমকে কেন্দ্র করে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রেলওয়ের চলমান উন্নয়ন কার্যক্রমে তার সক্রিয় ও দৃশ্যমান ভূমিকার কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানো ও আর্থিক সুবিধা গ্রহণের মতো অভিযোগও ছড়ানো হয়েছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন প্রধান প্রকৌশলী দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার আবু আহমেদ মাসুম।
তিনি বলেন তার বিরুদ্ধে ছড়ানো অভিযোগের কোনো সত্যতা নেই। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।
এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।