1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

আশুলিয়া সড়কে ধউর ব্রীজ সংলগ্ন ছিনতাই।

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আশুলিয়া সড়কে ধউর ব্রীজ সংলগ্ন ছিনতাই।

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ

আশুলিয়া থেকে ছেড়ে আসা আব্দুল্লাহপুর যাওয়ার পথে অটো রিকশা থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ভুক্তভোগীর নাম ইকবাল হোসেন বলে জানিয়েছেন তারা দুই ভাইছিল।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাতে আশুলিয়া-ধউর ব্রিজ সংলগ্ন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ছিনতাইকারী দলবদ্ধভাবে ব্রিজের আশপাশে অবস্থান নিয়ে পথচারী ও অটোরিকশা যাত্রীদের টার্গেট করে। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হঠাৎ করে ৪-৫ জনের একটি দল তাদের ঘিরে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ছিনিয়ে নেয়। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আশুলিয়া-ধউর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সন্ধ্যার পর থেকে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় অপরাধীরা সহজেই এসব ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর