1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ

নিউজ ডেক্সঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সাংবাদিকদের অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ

নিউজ ডেক্সঃ

ঢাকা, বৃহস্পতিবার (৭ মে ২০২৬): জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা সাংবাদিকদের অধিকার ও প্রাপ্য “কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে” বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা বলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য অধিকার দীর্ঘ ৫৫ বছরেও নিশ্চিত হয়নি। বরং বিভিন্ন সময়ে সাংবাদিকদের বঞ্চিত করা হয়েছে। তারা অভিযোগ করেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে কোনো সরকার কার্যকর উদ্যোগ নেয়নি এবং সাংবাদিকদের সবসময় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার শুধু কথার ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকদের “জাতির বিবেক” বলে অভিহিত করলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার সাংবাদিক সমাজ জেগে উঠেছে, তাদের দাবি আর উপেক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, দেশের বিভিন্ন পেশাজীবীদের মর্যাদা ও রুটিরুজি নিশ্চিত করতে রাষ্ট্রের সক্রিয় ভূমিকা থাকলেও সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব থেকেছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে তথ্যমন্ত্রীর সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সুরক্ষা আইন নিয়ে বক্তব্যকে তারা স্বাগত জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, যুগোপযোগী প্রেস কাউন্সিল গঠন, তথ্য কমিশনের মাধ্যমে মিডিয়া ও সাংবাদিক সংগঠনকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা সতর্ক করে বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সাংবাদিক নিয়োগ নীতিমালা ও পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়নের দাবিও জানান তারা।

অতীতে বিভিন্ন আইন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল উল্লেখ করে তারা বলেন, নতুন করেও যেন এমন উদ্যোগ নেওয়া না হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধরসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, নুরুল হুদা বাবুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রাজধানীর রমনা পার্ক-এ গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর