1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

আলীপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ শাহাবুদ্দিন (রাজশাহী)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

আলীপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ শাহাবুদ্দিন (রাজশাহী) প্রতিনিধিঃ

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১০ জুন ২০২৬) আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মের অনুসারী, শিক্ষক, শিক্ষার্থী, নারী-পুরুষ, হাট-বাজারের ব্যবসায়ী, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গম্ভীরা পরিবেশনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, মামলা গ্রহণ প্রক্রিয়া, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার সুযোগ এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। শিল্পীরা বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে দেখান, কীভাবে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ দ্রুত সমাধান করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ব্যবস্থার মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সম্ভব। তারা গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গম্ভীরা পরিবেশনা উপভোগের পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এ ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক প্রচারণামূলক কার্যক্রম গ্রাম আদালত বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রাপ্তি সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর