1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

তুরাগের ভাটুলিয়ায় মাদ্রাসার স্কুলভ্যান চুরি, থানায় জিডি

মোঃ আল আমিন সরকার (ঢাকা) রিপোর্টার:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

তুরাগের ভাটুলিয়ায় মাদ্রাসার স্কুলভ্যান চুরি, থানায় জিডি

মোঃ আল আমিন সরকার (ঢাকা) রিপোর্টার:

রাজধানীর তুরাগের ভাটুলিয়া এলাকায় অবস্থিত দারুসসুন্নাত মোহেব্বিয়া হুসাইনিয়া দীনিয়া মাদরাসার ছাত্রদের বহনকারী একটি স্কুলভ্যান চুরির ঘটনা ঘটেছে।

মাদরাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে মাদরাসা ভবনের নিচে রাখা ভ্যানটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ভ্যানটি খুঁজে না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে চুরির দৃশ্য ধরা পড়ে।

মাদরাসার প্রিন্সিপাল মোঃ আতিকুর রহমান জানান, চুরির ঘটনায় তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি দ্রুত ভ্যানটি উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের যানবাহন চুরির এমন ঘটনা উদ্বেগজনক। তারা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চোরচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর