1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সরিষাবাড়ীতে রাস্তা বন্ধ করে গেট নির্মাণ হাজারো মানুষের চলাফেরা দুর্ভোগ চরমে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৩১ বার পঠিত

সরিষাবাড়ীতে রাস্তা বন্ধ করে গেট নির্মাণ হাজারো মানুষের চলাফেরা দুর্ভোগ চরমে।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড় বাড়ীয়া গ্রামে একটি চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে “সরিষাবাড়ীতে সরকারি ম্যাপের রাস্তা বন্ধ করে বৃদ্ধা ও শিশুকে গৃহবন্দী করার অভিযোগ” শীর্ষক সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা ওই সংবাদকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোস্তাক গাজীর স্ত্রী মনোয়ারা চৌধুরী প্রথমে মসজিদ নির্মাণের কথা বলে চলাচলের পথের ওপর একটি ঘর নির্মাণ করেন। এতে পথ আংশিক বন্ধ হয়ে গেলে এলাকাবাসী বিকল্পভাবে চলাচল শুরু করে। পরবর্তীতে সেখানে ইট ও লোহার গেট স্থাপন করে তালা দেওয়া হয়। এরপর পুরো পথ বন্ধ করতে ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পুরো গ্রামের মানুষ একদিকে এবং মনোয়ারা চৌধুরীর পরিবার অন্যদিকে অবস্থান করছে। গ্রামবাসীর দাবি, তারা যে দেয়াল নির্মাণ করেছেন, সেটি সরকারি ম্যাপভুক্ত রাস্তা থেকে প্রায় ৭৫ মিটার দূরে।

এলাকাবাসীর সম্মিলিত বক্তব্যে জানানো হয়, “ঘটনাটি মূলত জমি ও চলাচলের পথসংক্রান্ত একটি বিরোধ। কিন্তু বাস্তবতা যাচাই না করেই ‘সরিষাবাড়ীতে সরকারি ম্যাপের রাস্তা বন্ধ করে বৃদ্ধা ও শিশুকে গৃহবন্দী করার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা কোনো পরিবারকে অবরুদ্ধ করতে চাই না; বরং দীর্ঘদিনের সমস্যার একটি স্থায়ী ও ন্যায়সংগত সমাধান চাই।”

কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, “বিষয়টি নিয়ে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু একটি পক্ষের অসহযোগিতার কারণে এখনো কোনো কার্যকর সমাধান সম্ভব হয়নি। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। সে সময় এলাকাবাসী উপস্থিত থাকলেও মৃত মোস্তাক গাজীর পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। পরে উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মীমাংসার প্রক্রিয়াধীন রয়েছে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিসিল জানান, “এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিমাপ করে দেখা গেছে, যে পথটি নিয়ে বিরোধ, সেটি সরকারি ম্যাপভুক্ত কোনো রাস্তা নয়। তবে সেখানে দুটি দেয়াল রয়েছে—একটির বিপরীতে আরেকটি দেয়াল নির্মাণ করা হয়েছে। সরকারি রাস্তা না হলেও মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার কোনো বিধান নেই। উভয় পক্ষকে ডেকে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টরা প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান প্রত্যাশা করেছেন এবং গণমাধ্যমকে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর