1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সরিষাবাড়ীতে মা-ছেলের ঘটনাকে কেন্দ্র করে ছেলে রাশেদুল ইসলাম ও এলাকাবাসীর সাংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সরিষাবাড়ীতে মা-ছেলের ঘটনাকে কেন্দ্র করে ছেলে রাশেদুল ইসলাম ও এলাকাবাসীর সাংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর সরিষাবাড়ী উপজেলা ২নং পোগলদিঘা ইউনিয়ন এর গেন্দার পাড়া গ্রামের মা ছেলের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অসত্য সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে ছেলে রাশেদুল ইসলাম জাকির ও এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। ৭ই জুলাই মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ছেলে ইঞ্জিনিয়ার জাকির হোসেন। তিনি দাবী করেন আমাদের পরিবারের সম্মান ক্ষুন্ন করার জন্য আমার মা ও আমার পরিবারের মধ্যে একটি কুচক্র মহল ও আমার মামা অপচেষ্টা করে যাচ্ছেন। মা ছেলের সম্পর্ক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক আমার মামা টাঙ্গাইল জেলা ধানবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহমেদ আল ফরিদ,আমার মা মোছাঃ রাশেদা বেগম (৭০)তার নামে আমার বাবা মৃত মোজাম্মেল তালুকদার প্রায় এক কোটি টাকার সম্পত্তি রেখে যান, এই সম্পত্তি ভোগ দখল করার জন্য আমার মামা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমার মাকে ভুল বুঝিয়ে আমার ও বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। আমার মাকে আমি বাড়ি থেকে বের করে দেইনি, আমার মায়ের সাথে আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই এবং এলাকাবাসী ও সুধী জনের সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড মেম্বার মোস্তফা মিয়া, ছেলে রাশেদুল ইসলাম এর খালা চাচি বোন নাদিয়া ইয়াসমিন লোনা লিজা আক্তার ভাই জাহাঙ্গীর আলম সকলেই উপস্থিত ছিলেন।সকলেই বলেন আমাদের মামা মোঃ আহমেদ আল ফরিদ আমাদের ভাই-বোনদের সম্পত্তি ভোগ দখল করতে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের মায়ের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই।

মামা মোঃ আহম্মেদ ফরিদ এর কাছে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন সম্পতি ভোগ দখলের কোন বিষয় না এটা মা ও ছেলের একান্তই পারিবারিক বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর