1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

বাগেরহাটে সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা: শোক ও রহস্যে মোড়া এলাকা

নাছিম মৃধা,ক্রাইম রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পঠিত

বাগেরহাটে সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যা: শোক ও রহস্যে মোড়া এলাকা

নাছিম মৃধা,ক্রাইম রিপোর্টারঃ

বাগেরহাট সদর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় নিজের সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। নিহত নারী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

ঘটনাটি ঘটে সদর উপজেলার একটি আবাসিক এলাকায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে দীর্ঘ সময় ঘরের ভেতর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়—একটি শিশুর নিথর দেহ পানিভর্তি পাত্রে পড়ে রয়েছে এবং একই ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন শিশুটির মা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগেরহাট সদর মডেল থানার পুলিশ। পুলিশ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ওই নারীর ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ, মানসিক চাপ অথবা অন্য কোনো ব্যক্তিগত সংকট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। তবে এখন পর্যন্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

বাগেরহাট সদর মডেল থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। একইসঙ্গে একটি ছোট শিশুর এমন করুণ মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও রহস্য ঘনীভূত হচ্ছে।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর