1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

জামালপুর সরিষাবাড়ীত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাসেল মন্ডল সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

জামালপুর সরিষাবাড়ীত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাসেল মন্ডল সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর সরিষাবাড়ীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বিএনপির প্রয়াত দুই নেতা-নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা এবং দেশ ও দলের জন্য তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২০ আগস্ট ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জএতে আগামী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর