1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, পিবিআইয়ের তদন্তে মামলার বাদী মেয়ে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, পিবিআইয়ের তদন্তে মামলার বাদী মেয়ে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :

জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের বৃদ্ধা মা হালিমাকে (৬৫) হত্যার অভিযোগে তাঁর মেয়ে ও মামলার বাদী চাম্পাকে (৪৮) গ্রেপ্তার করেছে পিবিআই। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. আশরাফুল আলমের নিখুঁত ও নিবিড় তদন্তে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।

পিবিআই জানায়, প্রায় ৩০ বছর আগে প্রতিপক্ষ বিল্লালের কাছ থেকে কেনা সাড়ে তিন শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও মামলা-পাল্টা মামলা চলছিল। ঘটনার কিছুদিন আগে বিল্লালের মারধরে হালিমা হাসপাতালে ভর্তি হলে চাম্পা প্রতিপক্ষকে ফাঁসিয়ে জমি পাওয়ার পথ সহজ করতে নিজের মাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মার্চ রাতে চাম্পা ও তাঁর সহযোগীরা হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ ও জখম করে হত্যা করেন। এরপর লাশটি একটি পতিত জমিতে মাটিতে পুঁতে রেখে পরদিন চাম্পা নিজেই বাদী হয়ে বিল্লালসহ ৫ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মিথ্যা হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তভার পেয়ে পরিদর্শক মো. আশরাফুল আলম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় তদন্ত শুরু করেন। একপর্যায়ে বাদী চাম্পার কথাবার্তায় অসংগতি পেয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের মাকে হত্যার লোমহর্ষক বিবরণ দেন। গত ১৮ আগস্ট কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাম্পা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর