
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের মনে জায়গা করে নিয়েছেন —মোঃ নুরুন্নবী ( বি,এস,এস)
ধনবাড়ী,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বলিভদ্র ইউনিয়নের মানুষের মনে এক নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বার্থান্বেষী নেতৃত্বের কারণে সাধারণ মানুষ যে বঞ্চনার শিকার হয়েছেন, তার পরিবর্তন ঘটাতে এবার তারা একজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল চেয়ারম্যান প্রত্যাশা করছেন সাধারণ মানুষ
বলিভদ্র ইউনিয়ন সত্যিকার অর্থেই একটি সৎ নেতৃত্ব পেতে পারে—এমন বিশ্বাস এখন মানুষের অন্তরে।
একজন সৎ চেয়ারম্যান শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেন না, তিনি হয়ে ওঠেন মানুষের আস্থার প্রতীক। তার সিদ্ধান্তে থাকে স্বচ্ছতা, কাজে থাকে জবাবদিহিতা, এবং মানুষের সমস্যার প্রতি থাকে আন্তরিকতা। বলিভদ্র ইউনিয়নের সেই সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যেই মূখে মূখে নাম ভেসে আসছে। সেই নুতুন তার সততা, সামাজিক কর্মকাণ্ড ও নৈতিক অবস্থানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মোঃ নুরুন্নবী ((বি,এস,এস)
তিনি ব্যক্তিগত ভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেখছেন সাধারন জনগণ।
সাধারণ ভোটারের মতে, মোঃ নুরুন্নবীর নেতৃত্ব বলিভদ্র ইউনিয়ন, মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত,একটি আদর্শ ইউনিয়ন গঠনে একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। আর জনগণ প্রস্তুত তাদের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করতে।