1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন

মোঃ সোহাগ মিয়া, উত্তরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন

মোঃ সোহাগ মিয়া, উত্তরা প্রতিনিধি:

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের এই উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন করেছে দিয়াবাড়ি ফুটবল একাডেমি।

এই মাঠকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও দিয়াবাড়ি ফুটবল একাডেমির মধ্যে বিরোধ চলছে। স্থানীয় বাসিন্দা ও সেক্টর কল্যাণ সমিতির অভিযোগ, মাঠটি রাজউকের অধীন হলেও দিয়াবাড়ি ফুটবল একাডেমি রাজউকের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করে আয় করছে।

কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা মাঠে খেলাধুলা করতে গেলে বাধার মুখে পড়েন।

তাদের দাবি, একটি আবাসিক এলাকার খেলার মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে থাকতে পারে না। মাঠটি দখলমুক্ত রেখে শিশু-কিশোরদের খেলাধুলা ও স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এ বিষয়ে দিয়াবাড়ি ফুটবল একাডেমির কর্ণধার মহসিনের নকোর কাছে জানতে চাওয়া হলে তিনি তার স্থাপনাটিকে ‘অস্থায়ী স্থাপনা’ বলে দাবি করেন। তবে মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহার এবং অনুমোদন সংক্রান্ত প্রশ্নে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।

স্থানীয় বাসিন্দারা বলেন, “একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। কোনো শিশু বিকেলে মাঠে খেলতে গেলে যেন কোনো প্রতিষ্ঠানের বাধার মুখে না পড়ে, তা নিশ্চিত করতে হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, রাজউক দ্রুত মাঠটির আইনগত অবস্থান স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে মাঠটি সকলের জন্য উন্মুক্ত থাকে এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর