1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম

মোঃ রাসেল মন্ডল সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম

মোঃ রাসেল মন্ডল সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আরামনগর জিসি–ঘোড়ামারা বাজার সড়কে ২৭৮.৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের শুভ উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ফরিদুল কবির তালুকদার শামীম এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালপুরের বাস্তবায়নে সেতুটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাতায়াত সহজীকরণ এবং স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সেতু নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে এবং ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ রমজান আলী সরিষাবাড়ী উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া তমাল সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর