1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ

আব্দুর রহিম রংপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ

​
আব্দুর রহিম রংপুর প্রতিনিধিঃ

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

অনুষ্ঠানে মূল আয়োজনে ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আগামী মমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন সরকার।পরিদর্শনকালে প্রধান অতিথি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ও চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন সরকার প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তারা বলেন, “শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিক তা জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পরিদর্শনের অংশ হিসেবে মণ্ডপগুলোতে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং স্থানীয় সর্বস্তরের জনগণকে বিএনপি নেতা আমজাদ হোসেন সরকারের পাশে থেকে তাকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

​এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মমিনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ খোকা, মমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাহেব, রংপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান মিলন এবং মমিনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর