আশুলিয়ায় চাঁদাবাজি ও ভূমিদখলের অভিযোগে সেলিম মোল্লা আটক। আশুলিয়ায়া,সাভার প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় চাঁদাবাজি, ভূমিদখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সেলিম মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সেলিম মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগকারী বড় আশুলিয়া খেজুরবাগান এলাকার মো. জুয়েল রানা (৫৩) এজাহারে উল্লেখ করেন, তারা পাঁচ ভাই পৈত্রিক ওয়ারিশ সূত্রে বড় আশুলিয়া মৌজার এসএ ৬৩২, আরএস ১১৯০ ও ১১৯১ এবং বিআরএস ৭৩৬৫ দাগের মোট ১০৯ শতাংশ জমির মালিক ও ভোগদখলকারী। ওই জমি নিয়ে বিবাদী সেলিম মোল্লা ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। অভিযোগে আরও বলা হয়, আদালতে দায়ের করা দেওয়ানি মামলা নং-৫৫৮/২০২৫ এর রায় অভিযোগকারীদের পক্ষে যাওয়ার পর সেলিম মোল্লা তাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি
...বিস্তারিত পড়ুন