1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

আশুলিয়ায় চাঁদাবাজি ও ভূমিদখলের অভিযোগে সেলিম মোল্লা আটক।

আশুলিয়ায়া,সাভার প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

আশুলিয়ায় চাঁদাবাজি ও ভূমিদখলের অভিযোগে সেলিম মোল্লা আটক।

আশুলিয়ায়া,সাভার প্রতিনিধিঃ

ঢাকার আশুলিয়ার খেজুরবাগান এলাকায় চাঁদাবাজি, ভূমিদখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সেলিম মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সেলিম মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী বড় আশুলিয়া খেজুরবাগান এলাকার মো. জুয়েল রানা (৫৩) এজাহারে উল্লেখ করেন, তারা পাঁচ ভাই পৈত্রিক ওয়ারিশ সূত্রে বড় আশুলিয়া মৌজার এসএ ৬৩২, আরএস ১১৯০ ও ১১৯১ এবং বিআরএস ৭৩৬৫ দাগের মোট ১০৯ শতাংশ জমির মালিক ও ভোগদখলকারী। ওই জমি নিয়ে বিবাদী সেলিম মোল্লা ও তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলে আসছিল।

অভিযোগে আরও বলা হয়, আদালতে দায়ের করা দেওয়ানি মামলা নং-৫৫৮/২০২৫ এর রায় অভিযোগকারীদের পক্ষে যাওয়ার পর সেলিম মোল্লা তাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে জমি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, গত ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সেলিম মোল্লাসহ অন্য অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে প্রবেশ করে এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় জুয়েল রানার স্ত্রী রাশিদা বেগম, ভাবী রাবেয়া খাতুন ও রহিমা বেগম এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করার অভিযোগ রয়েছে।

এছাড়া ২ নম্বর অভিযুক্ত জয়নাল মাস্টারের বিরুদ্ধে রাশিদা বেগমের শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সেলিম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি ও ভূমিদখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মামলা হওয়ার পরেই সেলিম মোল্লা আত্মগোপনে চলেযান। পরে গোপন সংবাদের ভিত্তিতে খেজুর বাগান একটি মসজিদের ইমাম সাহেবের ঘর থেকে এস আই আব্দুল হাইয়ের নেতুত্বে এ এস আই আশরাফ সহ সঙ্গীয় ফোর্স এসে আটক করে নিয়ে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর