1. admin@dailynewsbanglanb.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মমিনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী – আমজাদ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুর পাগলাপীরে পথসভায় – প্রধানমন্ত্রী সরিষাবাড়ীতে ২৭৮.৩০মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্থানীয় এমপি ফরিদুল কবির তালুকদার শামীম সরিষাবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ বারবার ভেঙেছি, তবুও থামিনি— স্বপ্নটা বড় ছিল বলেই বারবার উঠে দাঁড়িয়েছি চাকরি হারিয়েছেন, ব্যবসায় ধাক্কা খেয়েছেন, ফেসবুকের ২৭০ ভিডিও হারিয়েছেন—তবুও স্বপ্নের পথে ঘাটাইলের কনটেন্ট ক্রিয়েটর—রিগান। শৈশবের বন্ধন অটুট রেখে যমুনার বুকে নৌভ্রমণ, গ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার সরিষাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। উত্তরায় ১৫ নম্বর সেক্টর সি ব্লকে রাজউকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রতিবাদে দিয়াবাড়ি ফুটবল একাডেমির মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি পদে আলোচনায় হাজী মোস্তফা জামান উত্তরায় খেলার মাঠ দখলমুক্ত করলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক স্বস্তিতে এলাকাবাসীর

গরমে ভোগান্তি বেড়েছে পানি সংকট

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

গরমে ভোগান্তি বেড়েছে পানি সংকট

মোঃ আল আমিন সরকার (বিশেষ) প্রতিনিধিঃ

বৈশাখের তীব্র গরমের মধ্যে তুরাগের বিভিন্ন এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। ৫৪ নং ওয়ার্ড কামারপাড়া, ভাটুলিয়া, নয়ানীচালা এলাকায় অনেক স্থানে ভাড়াটিয়াদের পানির জন্য ছোটা ছুটি করতে দেখা যায়।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে পানির সংকট দেখা যায়। এমন পরিস্থিতি মাঝে মধ্যোই হয়, তবে কিছু জায়গায় এই সমস্যার সমাধান হলেও এখনও অনেক জায়গায় পানির সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা।

নয়ানীচালা এলাকার বাসিন্দা উম্মে সালমা সারা। তিনি বলেন আমরা সারাদিন গার্মেন্টসে কাজ করি, বাসায় এসে যদি পানি না পাই তাহলে কেমনডা লাগে বলেন। রান্নাবাড়া করবো গোসল করবো টয়লেটে যাওয়ার পানি তাও নাই।

তবে ভাটুলিয়া চৌরাস্তা ইকোপ্রিন্টের মালিক মোঃ আনোয়ার সাহেব,অত্যান্ত দয়ালু মানব সেবক। তিনি তার কারখানার পাশে, রাস্তায় চলাচল কারী পথচারীদের জন্য একটি পানির কল দিয়েছে। সেখানে এলাকার দোকানদার ও বিভিন্ন বাড়ীর ভাড়াটিয়ারা লাইনে দাঁড়িয়ে  পানি নিতে  দেখা যায়।

স্থানীয় এক বাড়ীওয়ালা জানিয়েছেন, আগে আমরা টিওবয়েলের পানি ব্যবহার করতাম। এখন আর কোন বাড়ীতে টিওবয়েল নাই, পুরো এলাকায় ওয়াসার পানির ওপর নির্ভরশীল। ওয়াসার পানি যদি সসমস্যা করে তাহলে বিপদ, কারণ পানি ছাড়া বাসায় রান্নাবাড়া গোসল কাজকর্ম সব অচল। তাই যেদিন পানি থাকবে না কর্তৃপক্ষ যেন আগেই এলাকা বাসীকে জানিয়ে দেয় তাহলে সবাই ব্যবহারের জন্য পানি ধরে রাখতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর